নেপালকে অর্থনৈতিক বৈচিত্র আনতেই হবে, নাহলে সমূহ বিপদ
শ্রীলংকা ও বাংলাদেশ থেকে শিক্ষা নিতে হবে নেপালকে এবং, তারপর (১৬/০৯/২০২৫ ) : হিমালয়ের কোলে ছোট্ট দেশ নেপাল, ভৌগলিক দিক থেকে যেমন গুরুত্বপূর্ণ,, রাজনৈতিকভাবেও তেমনি সংবেদনশীল। ভারতের সাথে গভীর সম্পর্ক ও চীনের ক্রমবর্ধমান প্রভাব নেপালকে এক বিশেষ ভূরাজনৈতিক অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে নেপালের রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দুর্বলতা এবং সামাজিক চাপে যে সংকট তৈরি হয়েছিল, তা অনেকটাই শ্রীলংকা, ও বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির পুনরাবৃত্তির মত মনে হচ্ছে। একইভাবে এই দেশগুলিতে মানুষ রাস্তায় বেরিয়ে এসে বিদ্রোহ প্রদর্শন করেছে। সরকারি সম্পত্তি বিনষ্ট করেছে। সরকারের পতন ঘটেছে এবং রাষ্ট্রনায়করা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। নেপালে বার বার সরকার পরিবর্তন, জোট রাজনীতি ও নেতৃত্বের অভাব সাধারণ মানুষের আস্থা নষ্ট করেছে। শ্রীলংকাতেও একক রাজনৈতিক পরিবার তন্ত্র ও ভুল সিদ্ধান্ত জন রোষ সৃষ্টি করেছিল। বাংলাদেশের ক্ষেত্রেও বিরোধী দলীয় সংকট গন্তান্ত্রিক প্রক্রিয়ায় সীমাবদ্ধতা স্পষ্ট। তিন দেশেই রাজনৈতিক অনিশ্চয়তা অর্থনীতি ও সমাজকে সরাসরি প্রভাবিত ক...