Posts

Showing posts with the label বিশেষ নিবন্ধ

নেপালকে অর্থনৈতিক বৈচিত্র আনতেই হবে, নাহলে সমূহ বিপদ

Image
শ্রীলংকা ও বাংলাদেশ থেকে শিক্ষা নিতে হবে নেপালকে  এবং, তারপর (১৬/০৯/২০২৫ )  : হিমালয়ের কোলে ছোট্ট দেশ নেপাল, ভৌগলিক দিক থেকে যেমন গুরুত্বপূর্ণ,, রাজনৈতিকভাবেও তেমনি সংবেদনশীল।  ভারতের সাথে গভীর সম্পর্ক ও চীনের ক্রমবর্ধমান প্রভাব  নেপালকে এক বিশেষ ভূরাজনৈতিক অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে।  কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে নেপালের রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দুর্বলতা এবং সামাজিক চাপে যে সংকট তৈরি হয়েছিল, তা অনেকটাই শ্রীলংকা, ও বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির পুনরাবৃত্তির মত মনে হচ্ছে। একইভাবে এই দেশগুলিতে মানুষ রাস্তায় বেরিয়ে এসে বিদ্রোহ প্রদর্শন করেছে। সরকারি সম্পত্তি বিনষ্ট করেছে। সরকারের পতন ঘটেছে এবং রাষ্ট্রনায়করা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন।  নেপালে বার বার সরকার পরিবর্তন, জোট রাজনীতি ও নেতৃত্বের অভাব সাধারণ মানুষের আস্থা নষ্ট করেছে।  শ্রীলংকাতেও একক রাজনৈতিক পরিবার তন্ত্র ও ভুল সিদ্ধান্ত জন রোষ সৃষ্টি করেছিল। বাংলাদেশের ক্ষেত্রেও বিরোধী দলীয় সংকট গন্তান্ত্রিক প্রক্রিয়ায় সীমাবদ্ধতা স্পষ্ট।  তিন দেশেই রাজনৈতিক অনিশ্চয়তা অর্থনীতি ও সমাজকে সরাসরি প্রভাবিত ক...

ভোটের আগেবি যুযুধান দুই পক্ষের ইস্তাহার যুদ্ধ

Image
লেখক : অরিন্দম নন্দী     এবং তারপর, কলকাতা, পশ্চিমবঙ্গ ২২/০৩/২০২১ : এবার পশ্চিমবঙ্গে বিধানসভা    নির্বাচনকে ঘিরে টান টান উত্তেজনার সাক্ষী থাকতে চলেছেন বঙ্গবাসী। দুই পক্ষের লড়াই এবার জমে উঠেছে। একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং আর একদিকে ভারতীয় জনতা পার্টী। তৃণমূল রাজ্যে তাদের শাসন ব্যবস্থা নিজেদের হাতের মুঠোয় ধরে রাখতে সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, উল্টোদিকে বাংলায় নিজেদের শাসন ব্যবস্থা কায়েম করতে, নতুন সরকার প্রতিষ্ঠা করতে মরিয়া প্রয়াস চালিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি। যুযুধান দুই পক্ষের লড়াইয়ে কে জিতবে, বাংলায় পরিবর্তন হবে নাকি প্রত্যাবর্তন হবে সেটা দেখতে হলে ২রা মে পর্যন্ত অপেক্ষা করতেই হবে। ওই তারিখেই নির্বাচনের গণনা হবে এবং রাজ্যের জোড়া ফুল এবং পদ্মফুল শিবিরের ভাগ্য নির্ধারণ হবে।আর মাত্র ৪১ দিনের অপেক্ষা। ভোটের আগেই তৃণমূল এবং বিজেপির মধ্যে অবশ্য আরও একটা যুদ্ধ দেখা গেল। সেটা হল ইস্তেহারের যুদ্ধ। দুই রাজনৈতিক দলই নিজেদের ইস্তেহার প্রকাশ করে দিয়েছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হল দুই রাজনৈতিক দলই  এবার তাদের ইস্তেহারে যে বিষয়গুলি...

সংবাদ মাধ্যমের স্বাধীনতার নিরিখে ভারতের অবস্থান এতো খারাপ কেন ? (পর্ব - ১)

Image
এবং তারপর (বাংলা), ০৬/০৫/২০২০ :  প্যারিস ভিত্তিক অসরকারী সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার’ (আরএসএফ), বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাংবাদিকদের স্বাধীনতার মূল্যায়ন করে তার সর্বশেষ সংবাদমাধ্যমের স্বাধীনতার সূচক প্রকাশ করেছে। এই সূচকে বিশ্বের বৃহত্তম, সবথেকে প্রাণবন্ত এবং মুক্ত গণতন্ত্রের দেশ, যেখানে বহুজাতিক সমাজব্যবস্থা বিরাজমান౼সেই ভারতের স্থান ১৮০টি দেশের মধ্যে ১৪২। গত বছরের থেকে যা ২ ধাপ নীচে।      আরএসএফ-এর মূল্যায়ন অনুযায়ী সংবাদ মাধ্যমের স্বাধীনতার নিরিখে ভারতের অবস্থান এতো খারাপ কেন ? এখানেই আরএসএফ –এর গণতন্ত্রের সম্পর্কে ধারণা এবং যে পদ্ধতিতে মূল্যায়ন করা হয়েছে, তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে।  আরএসএফ –এর ওয়েবসাইটে বলা হয়েছে, সাংবাদিকরা যে স্বাধীনতা উপভোগ করেন, সেটি নির্ধারণ করা হয়েছে, একদল বিশেষজ্ঞের তৈরি করা বিস্তারিত প্রশ্নাবলী থেকে। সংশ্লিষ্ট সময়ে সাংবাদিকদের ওপর হেনস্থা এবং নিপীড়নের বিষয়ে সংগৃহীত বিপুল তথ্যের মূল্যায়ন করা হয়েছে। যে ৮৭টি প্রশ্নের ওপর ভিত্তি করে এই মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, তার মধ্যে রয়েছে, বহুত্ববাদ, স...