Posts

Showing posts with the label Web News

সংবাদ মাধ্যমের ভবিষ্যৎ হল ওয়েব নিউজ

Image
এবং তারপর  : ১৬/১১/২০১৯ : সংবাদ পত্র ও টেলিভিশনের নেশা কাটিয়ে খবর খুঁজতে সাধারণ মানুষ নিজের মোবাইল ফোনকেই  আঁকড়ে ধরছে; টিভি, রেডি ও বা সংবাদপত্রের চেয়ে নিজের মোবাইল ফোনকেই মানুষ বেশি বিশ্বাস করতে চাইছে।  মানুষ, একটা সময়ে বিশ্বের খবর পেত রেডিওতে। রেডিও সেই সময় বিরাট বড় একটি জন সংযোগ মাধ্যম হয়ে উঠেছিল। গান, নাটক, আবৃত্তি ছাড়াও আরো কত কত অনুষ্ঠানে ভরে থাকত দিনগুলো। নেতাজি সুভাষ চন্দ্র বসুর ভাষণ  শোনার জন্যে অল ইন্ডিয়া রেডিও খুলে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করত; তবে রেডিওতে খবর পাওয়া যেত  সীমিত।  এরপর সংবাদ পত্রের আগমন, রেডিওর  যুগেও যে সংবাদ পত্র ছিল না, তা নয়, তবে সেগুলি ছিল বেশির ভাগ সাহিত্য নির্ভর। কিন্তু একটা সময় মানুষ যখন রেডিওতে আগ্রহ হারিয়ে সংবাদপত্রে মনোনিবেশ করল, তখন ভিড় বাড়তে লাগল প্রিন্ট মিডিয়ায়, একের পর এক নতুন নতুন সংবাদপত্র বাজারে আসতে লাগল। যেখানে প্রতিটি খবর সাধারণ ভাষায় অনেক বিস্তারিতভাবে পাওয়া গেল, সঙ্গে ছবি;  খবরের কাগজের আবার আর একটা দিক ছিল, খবরের কাগজ পুরনো হয়ে গেলে সেই কাগজ...